মাথায় চলতে থাকা ধারণা বা আইডিয়া

প্রতিটি ব্যবসায়ী শুরু হয় নতুন আইডিয়া থেকে।
 সেটি হতে পারে আপনি অনেক জানেন বা আগ্রহী তেমন কিছু সম্পর্কিত অথবা এমন কিছু যেটা বাজারে নেই, কিন্তু থাকাটা প্রয়োজন ।
যেটাই হোক না কেন আপনার আগ্রহ থাকলে সে আইডিয়া কে ব্যবসায় রূপান্তরিত করা সম্ভব ।
এই আইডিয়া আপনার সম্পদ ।

পরিচিত বিশ্বস্ত কয়েকজন আর সাথে শেয়ার করুন ।
নিজে নিজে স্বপ্নের মধ্যে না থেকে অন্যদেরকে পরামর্শ নিন ।
আপনার আইডিয়া চুরি হয়ে যাবে এটা ভাববেন না আপনি যা ভেবেছেন তার পিছনে অনেক গল্প আছে আপনার দীর্ঘদিনের ভাবনা আছে ফুট করে একজন মানুষ শুনে এসে ব্যবসা শুরু করতে পারবে না ।
প্রথমে আইডিয়াগুলোকে সংকীর্ণ করে 1-2 টি নিয়ে ভাবুন তারপর আপনার ক্ষেত্রে সাথে সম্পর্কিত কোম্পানিগুলোকে বেছে নিন এবং তাদের লিডাররা বর্তমানে কি করছেন তাদের পণ্য নিয়ে তা দেখুন এবং আপনি কিভাবে এর চেয়ে ভালো কিছু দিতে পারবেন সেটা ভাবুন।
 যদি দেখেন যে আপনার কোম্পানি অন্যদের চেয়ে আলাদা বা ভালো কিছু প্রদান করতে পারবেন তাহলে বুঝবেন আপনি এখন ব্যবসায়ী পরিকল্পনা তৈরি করার জন্য প্রস্তুত

মন্তব্যসমূহ